বিশিষ্ট নারী সমাজকর্মী বিলকিস রহমান বিলু আর নেই
পাবনার ঈশ্বরদীর বিশিষ্ট নারী সমাজকর্মী বিলকিস রহমান বিলু (৬৭) হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার শহরের পোষ্ট অফিস মোড়ে তাঁর নিজ বাড়িতে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে যান। বুধবার (১১ মার্চ) রাতে ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। তিনি বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় নেতা প্রয়াত প্রবীণ রাজনীতিক কমরেড জসিম উদ্দিন মন্ডলের মেয়ে এবং ঈশ্বরদী নাগরিক কমিটির সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ফজলুর রহমান ফান্টুর স্ত্রী।