শনিবার, আগস্ট ২২, ২০২৬

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

সোনার দেশ ডেস্ক ১১ মার্চ ২০২৬ ০৯:০২ অপরাহ্ন শিক্ষা
সোনার দেশ ডেস্ক ১১ মার্চ ২০২৬ ০৯:০২ অপরাহ্ন
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি পরিশোধ করা যাবে ৩১ মার্চ পর্যন্ত।


বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ‘সোনালি সেবার’ মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হলো।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। কোনো পরীক্ষার্থী তাঁর রেজিস্ট্রেশন–বহির্ভূত কোনো বিষয় বা বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিলে এ বিষয় বা বিষয়গুলোর পরীক্ষা কোনোরূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।


শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অধিকতর সফলতার জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক মডেল টেস্ট গ্রহণ করতে পারে, কিন্তু মডেল টেস্ট কোনো পরীক্ষার্থীর জন্য বাধ্যতামূলক নয় এবং এর জন্য অতিরিক্ত ফি ধার্য বা আদায় করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছিল ১ মার্চ। ফরম পূরণ চলে ৯ মার্চ পর্যন্ত, ফি জমা চলে ১০ মার্চ পর্যন্ত।


তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন