বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীর বাগমারায় প্রতি বছরের ন্যায় বাগমারা প্রেসক্লাব এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবীব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী মনছুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা আইসিটি বিষয়ক কর্মকর্তা তাজরুল ইসলাম, দলিল লেখক সমিতির জেলার সাধারন সম্পাদক সানাউল হক প্রমুখ।
ইফতার মাহফিলে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ, হাটের ইজারাদার এবং সম্মানিত অতিথি সহ বাগমারা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুস সোবহান।