সোমবার, জুন ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনে বিএনপির প্রার্থী হতে চান শাহনেওয়াজ খান সিনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১১ মার্চ ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১১ মার্চ ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনে বিএনপির প্রার্থী হতে চান শাহনেওয়াজ খান সিনা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আগামী নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ ব্যাক্ত করেছেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. শাহনেওয়াজ খান সিনা। বুধবার সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ আগ্রহের কথা জানান তিনি। 


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে শাহনেওয়াজ খান সিনা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, ইসলামী সমাজ কল্যান ফাউন্ডেশনের জেলা সহ সভাপতি  হাফেজ ক্বারী মাওলানা মো. আসলাম কবীরসহ অন্যরা।


অনুষ্ঠানে শাহনেওয়াজ খান সিনা বলেন, ২০১১ সালের নির্বাচনে আমি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হই। ওই পর্ষদের মেয়াদ শেষ হলে পরবর্তীতে মেয়র পদে জন্য নির্বাচনের তৎপরতা শুরু করি। কিন্তু দলীয় মনোনয়ন পাইনি। এরপরও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করার পরও দলের প্রতি আনুগত্য প্রকাশ করে প্রত্যাহার করেছি। আমি আশা করছি এবার দল থেকেই তকে  বেছে নেয়া হবে মেয়র পদের জন্য ইনশাআল্লাহ। 


তিনি আরও বলেন, পৌরসভার কাউন্সিলর থাকার সময় কোন অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত হইনি। জনগণকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে জনপ্রতিনিধি না হয়েও জনগণের সেবায় কাজ করেছি।


উল্লেখ্য, পরিবর্তিত পরিস্থিতিতে একজন যোগ্য মেয়র দরকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায়। কারণ প্রথম শ্রেণির অন্তর্ভূক্ত হলেও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নাগরিক সেবার মান অনেক নাজুক। সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে যিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উন্নয়ন করবেন এমন জনপ্রতিনিধি নির্বাচন করবে পৌরবাসী। এ ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সবার আগে জনগণের নেতা হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।