সড়ক দুর্ঘটনায় আহত এমবিবিএস শিক্ষার্থীর মৃত্যু
রাজশাহী মহানগরীর ১ নসমযা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজার ডাক্তারী পড়ুয়া কন্যা আনিকা শার্মিলা ইন্তেকাল করেছেন (ইন্না----রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ২০ বছর। শর্মিলা ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
৩ মার্চ মঙ্গলবার ক্লাশ শেষ করে রিক্সাযোগে কাশিয়াডাঙ্গা নিজ বাড়ি ফেরার পথে মোল্লাপাড়াস্থ ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ট্রাক এসে তাকে সজোরে ধাক্কা মারে। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থা খারাপ হলে পরের দিন হেলিকপ্টারে তাকে ঢাকায় নিয়ে যান বলে জানান তার পিতা শামীম রেজা। তিনি আরো বলেন, ঢাকায় নিয়ে আগারগাঁয়ের জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছিলো।
কিন্তু মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সবাইকে কাঁদিয়ে তিনি চলে যান না ফেরার দেশে। তাঁর মৃত্যুতে নিজ বাড়ীসহ এলাকায় চলছে শোকের মাতম। শর্মিলার মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা বার বার শোকে মুর্ছা যাচ্ছে। বুধবার বাদ যোহর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে কাশিয়াডাঙ্গা সিটিগেট গোরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবী আমির ডাক্তার জাহাঙ্গীর, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার,ওয়ালিউল হক রানা, আবুল কালাম আজাদ সুইট ও মুক্তার হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ও আব্দুল মান্নাফ মুন্নাফ।
আরো উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহীদ হাজী, যুবদল রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, বর্তমান সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম সাহেব, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও রেজাউল করিমসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতকর্মী, আত্মীয়স্বজন, সহপাঠী, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী।