সোমবার, জুন ২২, ২০২৬

নওগাঁয় বলাৎকারে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ১২ মার্চ ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১২ মার্চ ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন
নওগাঁয় বলাৎকারে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার

র‌্যাব-৫ সিপিসি-৩ এর একটি চৌকস আভিযানিক দল বুধবার (১১ মার্চ) রাত ১০:৫০ ঘটিকায় নওগার মহাদেবপুর থানার রাইগাঁ এলাকা থেকে চাঞ্চল্যকর শিশু বলৎকার মামলার এজাহার নামীয় আসামি ফরিদ জামান (২৩)কে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি মহাদেবপুর থানার মহেশপুরের মো. মোবারকের ছেলে।

বিজ্ঞপ্তি  সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর থানার চক দাদরা গ্রামের বাসিন্দা জাকির হোসেন বিপ্লব এর  ৮ বছরের পুত্র সন্তান স্থানীয় মদিনাতুল উলুম (নুরানী) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আবাসিক থেকে পড়াশুনা করতো। প্রায় ০৬ মাস পূর্ব থেকে উক্ত মাদ্রাসার শিক্ষক মো. ফরিদ জামান ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন তারিখ ও সময়ে ধর্ষণ বা বলাৎকার করে আসছিল।

সর্বশেষ ২৬ জানুয়ারি ২০২৬ রাত্রি অনুমান ৪ ঘটিকায় জয়পুরহাট সদর থানার চক দাদরা উপরচক (ডিপপাড়া) গ্রামস্থ মদিনাতুল উলুম (নুরানী) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উত্তর পার্শ্বের পশ্চিম দোয়ারী ঘরের মধ্যে ভিকটিমকে ঘুম থেকে ডেকে তুলে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পায়ুপথে বলাৎকার করে।

এর ফলে ভিকটিমের মলদ্বারে রক্তপাত হয় এবং ভিকটিম অসুস্থ হয়ে পড়ে। একই তারিখ সন্ধ্যায় ভিকটিমের মাতা শিউলী আক্তার ভিকটিমকে রাতের খাবার প্রদানের জন্য মাদ্রাসায় গেলে ভিকটিম তার মাকে ঘটনার বিষয়ে বিস্তারিত খুলে বলে। ভিকটিমের মাতা উক্ত ঘটনার বিষয়ে উপস্থিত সাক্ষীদের সামনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ফরিদ জামানকে জিজ্ঞাসাবাদ করলে সে অপরাধ স্বীকার করে।

এ সংক্রান্তে ভিকটিমের মাতা  আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশক্রমে জয়পুরহাট সদর থানার মামলা নং-১৫ তারিখ-১১ মার্চ ২০২৬ং, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১) রুজু হয়। 

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।