রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ
ইউসুফপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২মার্চ) আনুমানিক ২ ঘটিকায় চারঘাট থানার ইউসুফপুর সিপাহীপাড়া বাঁশবাগান এলাকায় ভারতীয় ঔউ মদ ৫০ বোতল জব্দ করেছে। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
রাত আনুমানিক ২ঘটিকায় অপর অভিযানে সাহেবনগর বিওপি’র নিয়মিত টহল দল গোদাগাড়ী থানার হনুমন্তনগর এলাকায় এবং রাত আনুমানিক ৪০০ ঘটিকায় মীরগঞ্জ বিওপি’র আভিযানিক দল চারঘাট থানার পিরোজপুর রাওথা এলাকায় অভিযান চালিয়ে ৬৩৬ পিস ভারতীয় উৎ-ঢ যৌন উত্তেজক ট্যাবলেট এবং ৪২ বোতল ভারতীয় মদ মালিকবিহীন জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল রাজশাহী শুল্ক অফিস এবং মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।