সোমবার, জুন ২২, ২০২৬

নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ১২ মার্চ ২০২৬ ০২:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১২ মার্চ ২০২৬ ০২:৪৪ অপরাহ্ন
নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রধান কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১টায় নগরীর হেতেমখাঁ এলাকায় অবস্থিত নেসকোর প্রধান কার্যালয়ের সামনে রাজশাহীর সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) হেড অফিস রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। রাজশাহীতে প্রতিষ্ঠিত এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হলে এ অঞ্চলের মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, রাজশাহী নেসকো শ্রমিকদলের সভাপতি শরিফুল ইসলাম, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসিবুল ইসলাম, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির প্রচার সম্পাদক মতিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।#