সোমবার, জুন ২২, ২০২৬

জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১২ মার্চ ২০২৬ ০৮:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১২ মার্চ ২০২৬ ০৮:৫৮ অপরাহ্ন
জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

শিখা প্রকল্পের আওতায় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সািির্ভসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর আয়োজনে জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর সহযোগিতায় বৃহস্পতিবার (১২ মার্চ) নগরীর ২০ নং ওয়ার্ডের বোয়ালিয়া পাড়া মহল্লার জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।


সভায়  নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বিয়ের শর্ত, বাল্য বিবাহ, যৌতুত, ধর্ষনও জরুরী সেবা প্রতিষ্ঠানের হট লাইন নম্বও বিষয়ে আলোচনা হয় এবং বিষয়গুলো নিয়ে  একে অপরের সাথে মত বিনিময় হয়। সভায় লফস এর প্রোগ্রাম প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন উপস্থিত ছিলেন। সেশন পরিচালনা করেন ব্লাস্ট এর শিখা প্রকল্পের প্যারালিগাল সোমা হাসান, আবু তালেব। স্থানীয় জনগনের সক্রিয় অংশগ্রহনে আয়োজিত এ উঠান বৈঠক জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সভায় প্রায় ৩০ জন নারী অংশ গ্রহন করে।