সোমবার, জুন ২২, ২০২৬

ওমানে ড্রোনের ধ্বংসাবশেষে ২ প্রবাসী শ্রমিকের মৃত্যু

সোনার দেশ ডেস্ক ১৩ মার্চ ২০২৬ ০৮:৫২ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৩ মার্চ ২০২৬ ০৮:৫২ অপরাহ্ন
ওমানে ড্রোনের ধ্বংসাবশেষে ২ প্রবাসী শ্রমিকের মৃত্যু

ওমানের সোহার প্রদেশে ড্রোন ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দুই শ্রমিক কোন দেশের নাগরিক তা জানা যায়নি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এই তথ্য জানা গেছে।


একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটি আল-আওয়াহি শিল্প এলাকায় বিধ্বস্ত হয়। এতে দুই প্রবাসী শ্রমিকের মৃত্যু ছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন।


বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, একই সময়ে সোহার প্রদেশে আরও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।


তথ্যসূত্র: আল জাজিরাধ, বাংলা ট্রিবিউন