সোমবার, জুন ২২, ২০২৬

রাণীনগরে নতুন ঠিকানায় সুপার সপ স্বপ্ন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: ১৪ মার্চ ২০২৬ ০১:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: ১৪ মার্চ ২০২৬ ০১:০০ অপরাহ্ন
রাণীনগরে নতুন ঠিকানায় সুপার সপ স্বপ্ন

নওগাঁর রাণীনগরে নতুন ঠিকানায় পথচলা শুরু করলো সুপার সপ স্বপ্ন। নওগাঁ-নাটোর আঞ্চলিক সড়কের রাণীনগরের রেলস্টেশন সংলগ্ন সরদার সুপার মার্কেটের নতুন ঠিকানায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে পর্দা উঠলো স্বপ্ন সুপার সপের। 

শুক্রবার (১৩মার্চ) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে স্বপ্নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, গনমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণিপেশার সম্মানী ব্যক্তিসহ প্রমুখ উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানান উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন পণ্যের উপর আকর্ষনীয় অফর চলছে। নির্দিষ্ট সময় পর্যন্ত একটি পণ্য কিনলে একাধিক পণ্য ফ্রি পাওয়ার মতো নানা অফার চলবে বেশকিছু দিন। 

এসময় প্রধান অতিথি বলেন নিশ্চয় স্বপ্ন তার সর্বোচ্চ মান সম্পন্ন পণ্য ভোক্তাদের কাছে উপহার দিয়ে তাদের দেশজুড়ে যে সুনাম রয়েছে সেটা এই উপজেলাতেও অক্ষুন্ন রাখবে। বর্তমান সময়ে ভোক্তারা চায় উন্নতমানের সেবা। তাই সকল শ্রেণির ভোক্তাদের চাহিদা ও ক্রয়ক্ষমতার কথা চিন্তা করে গুনগত মান বজায় রেখে পণ্য সরবরাহ করার প্রতি তিনি আহ্বান জানান।