মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

সাংবাদিক আনিস আলমগীর জামিনে কারামুক্ত

সোনার দেশ ডেস্ক ১৪ মার্চ ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৪ মার্চ ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন
সাংবাদিক আনিস আলমগীর জামিনে কারামুক্ত
সাংবাদিক আনিস আলমগীর।

গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার তিন মাসের মাথায় কারামুক্ত হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর।


শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।


ঢাকা ডিভিশন ২ এর ডিআইজি (প্রিজন) টিপু সুলতান জানান, সাংবাদিক আনিস আলমগীর কাশিমপুরের দুই নম্বর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজ বেলা আনুমানিক আড়াইটার দিকে তিনি কারাগার থেকে বের হন।


এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) তার জামিনের কাগজ (বেলবন্ড) পৌঁছালে কারাগার কর্তৃপক্ষ তা ফরোয়ার্ড করে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেয়।


তিনি জানান, তার জামিনের কাগজ কারাগারে পৌঁছেছে। পরে যাচাই-বাছাই শেষে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।


এদিকে, গত ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকার একটি জিম থেকে বের হওয়ার সময় আনিস আলমগীরকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।


সেই রাতেই জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করেন।


তথ্যসূত্র: বাংলানিউজ