সোমবার, জুন ২২, ২০২৬

শিবগঞ্জ পৌরসভায় ৪ হাজার ৬২৫ পরিবার পেল ভিজিএফের চাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৪ মার্চ ২০২৬ ০৯:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৪ মার্চ ২০২৬ ০৯:১৫ অপরাহ্ন
শিবগঞ্জ পৌরসভায় ৪ হাজার ৬২৫ পরিবার পেল ভিজিএফের চাল

আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় অসহায় ও হতদরিদ্র ৪ হাজার ৬২৫ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।


শুক্রবার (১৩ মার্চ) সকালে শিবগঞ্জ পৌর ভবন চত্বরে এই ভিজিএফের চাল বিতরণ করা হয়। জানা যায়, এবার ঈদে পৌরসভার ৯টি ওয়ার্ডে দুস্থ পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। ৪৬ দশমিক ২৫ মেট্রিক টন চাল বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শেষ হবে। 


এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ। এছাড়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরগণ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ কার্যক্রম বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। 


এদিকে এই চাল পেয়ে চকদৌলতপুর এলাকার আলেপনুর বেগম, লাভলী খাতুন ও নুরুলসহ হতদ্ররিদ্র মানুষগুলোর চোখে-মুখে খুশির আভাস লক্ষ্য করা গেছে।