সোমবার, জুন ২২, ২০২৬

বদলগাছী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

বধলগাছী (নওগাঁ) প্রতিনিধি ১৪ মার্চ ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বধলগাছী (নওগাঁ) প্রতিনিধি ১৪ মার্চ ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন
বদলগাছী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

নওগাঁর বদলগাছী সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ ৩- আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো, মাহফুজার রহমান,  থানা অফিসার ইনচার্জ মো, লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরৗ টিপু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী, প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ নাজমুল হক প্রমুখ। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিন ৫০ জনের মধ্যে ২টি করে ছাগল, ২টি ঢেউটিন, ফ্লোর ম্যাট ৫টি, খুঁটি ৪টি ও ৫০ কেজি খাদ্য বিতরণ করা হয়। সর্বমোট উপজেলায় ৩৫০ জনের মধ্যে ছাগল বিতরণ করা হবে।