সোমবার, জুন ২২, ২০২৬

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটালো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘ছোট্ট স্বপ্ন’

সংবাদ বিজ্ঞপ্তি ১৪ মার্চ ২০২৬ ০৯:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৪ মার্চ ২০২৬ ০৯:৩২ অপরাহ্ন
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটালো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘ছোট্ট স্বপ্ন’

পবিত্র ইদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের উৎসবের আনন্দ ভাগ করে নিতে প্রতি বছরের মত এবারও ইদ সামগ্রী উপহার বিতরণ কর্মসূচী আয়োজন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছোট্ট স্বপ্ন’। শনিবার (১৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ছোট্ট স্বপ্ন স্কুলের শিশুদের এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের মাঝে ‘ইদ উপহার’ সামগ্রী বিতরণ করা হয়



অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেসুর রহমান( বিভাগীয় প্রধান, ফার্মেসী), ড. সুলতানা রাজিয়া ( অ্যাসোসিয়েট প্রফেসর ও কো-অর্ডিনেটর, নিউট্রিশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ), এবং আরো উপস্থিত ছিলেন ইসলামে ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং সমাজবিজ্ঞান বিভাগের মডারেটর সৈয়দ নাঈমুর রহমান সোহেল ও কেশব চন্দ্র বিশ্বাস, এবং উপস্থিতি ছিলেন ছোট্ট স্বপ্নের নবম  কমিটির সভাপতি তাহমিদ জাকি, অষ্টম কমিটির সহ-সভাপতি আকাশ মন্ডল এবং বর্তমান কমিটির সভাপতি মো. আব্দুল আজিম শেখ, সহ - সভাপতি সাকিব মোল্লা, মো. জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রকি আলীসহ সংগঠনের স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে শতাধিক কোমলমতি শিশুর হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহার হাতে পেয়ে শিশুদের মুখে দেখা যায় আনন্দের ঝিলিক।


“স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই, শিক্ষার আলো ছড়াতে চাই”-এই মূলমন্ত্রকে সামনে রেখে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ যেন সমাজের প্রতিটি শিশুর জীবনে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই আজকের এই ক্ষুদ্র প্রয়াস।


বক্তারা বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই তরুণ শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের অনুপ্রাণিত করবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের আধুনিক প্রাঙ্গণে একদল প্রাণবন্ত তরুণের সাথে শিশুদের এই মিলনমেলা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।


উল্লেখ্য, ‘ছোট্ট স্বপ্ন’ সংগঠনটি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্ল্যাটফর্ম, যা মূলত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।