সোমবার, জুন ২২, ২০২৬

বদলগাছী পরিস্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ১৪ মার্চ ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ১৪ মার্চ ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন
বদলগাছী পরিস্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন

নওগাঁর বদলগাছী উপজেলা সদরে পরিস্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজরে হুদা বাবুল। শনিবার (১৪ মার্চ) বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ক্যাম্পাস পরিস্কারের মধ্য দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এমপি ফজলে হুদা বাবুল বলেন, দেশ নায়ক মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজ নিজ এলাকা।


বিশেষ করে হাট বাজার এলকা গুলোতে ময়লা আবর্জনা বেশী থাকে। সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া বাড়ির আশেপাশে ডোবানালায় ময়লা আবর্জনাসহ ময়না পানি থাকে খেয়াল রাখতে হবে সেখানে এডিস মশার সংক্রমণ যেন না ঘটে। দীর্ঘ ১৭ বছর পর বিএনপি ক্ষমতায় এসেছে এখন আমাদের কাজ করার সময়। নেতাকর্মিদের নির্দেশনা দিয়ে এমপি আরো  বলেন পর্যায়ক্রমে আমরা সব এলাকায় এই অভিযান চালাবো। লোকজন যাতে বলতে পারে আমরা এলাকার জন্য কিছু করছি।


উদ্বোধনী অনুষ্ঠানে এমপির সঙ্গে ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কানিস ফারহানা, বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদী চৌধুরী টপু। সিনিয়র সহসভাতি জাকির হোসেন চৌধুরী, এ্যাডভোকেট আরেফিন চৌধুরী, মহিলাদল সভাপতি শাম্মী আখতার, মামুন অর রশিদ, এস এম স্যান্ডু, আশরাফুল ইসলামসহ ৫শতাধীক নেতাকর্মি সঙ্গে ছিলেন।