পার্বতীপুরে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. বখতিয়ার আহম্মেদ কচি। পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম শাহ্রে সভাপতিত্বে ঃ মমিনুল ইসলাম ও শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, শাহাদত হোসেন সাদো, দিপঙ্কর শাহা মানিক, মাহাবুর রশিদ সংগ্রাম, রবিউল ইসলাম বাবু, মিজানুর রহমান সিয়াম, আবু বকর সিদ্দীক, গোলাম রব্বানী (গোলাপ), মোকছেদুর রহমান, মোশাররফ হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জনগণের ভোটে প্রধানমন্ত্রী হওয়ায় শুকরিয়া আদায় করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারে রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
মোনাজাত শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।