মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

সোনার দেশ ডেস্ক ১৬ মার্চ ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৬ মার্চ ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। রবিবার (১৫ মার্চ) বিকালে খিলক্ষেতের খাঁ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, নিহত সবাই ডেসকোর আউটসোর্সিং কোম্পানির কর্মী। 

হতাহতের তথ্য নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ওসি আব্দুল আলিম।

পুলিশ বলছে, খাঁ পাড়ায় একটি মন্দিরের পাশে ক্রেন দিয়ে ট্রাক থেকে তার নামামো হচ্ছিলো। এ সময় কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন আহত হয়। পরে ওই তিনজন মারা যায়।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন