সোমবার, জুন ২২, ২০২৬

দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা: জ্বালানি ট্যাংকে আগুন

সোনার দেশ ডেস্ক ১৬ মার্চ ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৬ মার্চ ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা: জ্বালানি ট্যাংকে আগুন
সংগৃহীত ছবি

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলার অগ্নিকাণ্ড ঘটেছে। হামলায় একটি জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুবাই মিডিয়া অফিস।

এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাংকে লাগা আগুন সিভিল ডিফেন্স কর্মীরা নিয়ন্ত্রণে এনেছে। এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, দুবাই সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, আপাতত দুবাই বিমানবন্দরে বিমান ওঠানামা স্থগিত করা হয়েছে। যাত্রী ও কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এই ‘সতর্কতামূলক ব্যবস্থা’ নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন।

অন্যদিকে, দুবাই পুলিশ সাময়িকভাবে ‘এয়ারপোর্ট রোড’ এবং ‘এয়ারপোর্ট টানেল’ বন্ধ ঘোষণা করেছে। জরুরি উদ্ধার অভিযান চলমান থাকায় চালকদের বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা, বাংলানিউজ