সোমবার, জুন ২২, ২০২৬

শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা, আহত ১

শিবগঞ্জ প্রতিনিধি ১৬ মার্চ ২০২৬ ০৮:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১৬ মার্চ ২০২৬ ০৮:২৭ অপরাহ্ন
শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১

শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামে সালিশ চলাকালে দেশীয় অস্ত্রের আঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।


সোমবার (১৬ মার্চ) বিকেলে কয়লাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন ধোবড়া গ্রামের দুরুল হুদার ছেলে ইসমাইল হোসেন।


স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মোশাররফ আলীর পুকুরপাড় কাটাকে কেন্দ্র করে তোজাম্মেল ও তার ছেলের সঙ্গে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য সোমবার বিকেলে গ্রামে একটি সালিশ বৈঠক বসে। সালিশ চলাকালে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তোজাম্মেলের নেতৃত্বে কয়েকজন মিলে মৃত্যু  মোশাররফ আলীর ছেলে ও জামাইয়ের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।


এ সময় ইসমাইল হোসেন দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  রেফার করেন।


এবিষয়ে অভিযুক্ত  তোজাম্মেল হকের কাছে  হামলার  জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন এটা ভুল কথা বলছেন বলে ফোন কেটে দেয়।  


শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।