রাজশাহী’র সীমান্তে বিপুল পরিমান ভারতীয় প্রশাধনী সামগ্রী আটক
বিজিবি’র অভিযানে রাজশাহী’র সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় প্রশাধনী সামগ্রী আটক করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ ) আনুমানিক ৪ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল কাটাখালী থানার খয়ের বাগান এলাকা থেকে ভারতীয় কিট ক্যাট চকলেট- ৮ বক্স, পন্ডস ফেসওয়াস (১০০ গ্রাম)- ১০০ পিস, পন্ডস ফেসওয়াস (৫০ গ্রাম)- ৮০০ পিস, গার্নিয়ার ম্যান ফেসওয়াস (৫০ গ্রাম)-১৫০ পিস, গার্নিয়ার ভিটামিন সি ফেসওয়াস- ২০০ পিস, ফিমিয়া শাওয়ার জেল (২৫০ গ্রাম)- ১৫ পিস, ক্লাপজি স্কিন ক্রিম (৩০ গ্রাম)- ১০০ পিস, ফিমিয়া সাবান- ১৫০ পিস, গ্লো লাভলী ক্রিম- ৭০ পিস, সাইন প্লাস শ্যাম্পু- ৪৮০ পিস, ভিভেল শ্যাম্পু- ৪০০ পিস, সানস্লিল্ক শ্যাম্পু- ২২৪ পিস এবং কমান্ডো ইঁদুর মারা বিষ- ১৪৯ পট জব্দ করতে সক্ষম হয়। এ সময় ৫ চোরাকারবারি বস্তাভর্থি পন্য ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানী মালামালের বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।