রবিবার, জুন ২১, ২০২৬

ঢাবির ভিসি হচ্ছেন ড. এ বি এম ওবায়দুল

সোনার দেশ ডেস্ক ১৬ মার্চ ২০২৬ ০৯:৩৮ অপরাহ্ন শিক্ষা
সোনার দেশ ডেস্ক ১৬ মার্চ ২০২৬ ০৯:৩৮ অপরাহ্ন
ঢাবির ভিসি হচ্ছেন ড. এ বি এম ওবায়দুল
ড. এ বি এম ওবায়দুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদন করেন। 


অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।


ছাত্রজনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আগস্টের শেষের দিকে নিয়াজ আহমদ খানকে ঢাবির উপাচার্য হিসেবে  নিয়োগ দেওয়া হয়।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন