অন্যায়কারী হলে কাউকে প্রশ্রয় দেয়া হবে না
জাতীয় সংসদের হুইপ ও নাটোর সদর-নলডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিগত সময় দল ও আমার নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব,জমিদখল, পুকুর দখল, বিচার সালিশের নাম করে মানুষের কাছ থেকে টাকা খাওয়া হয়েছে এবং বিভিন্ন মানুষকে হয়রানি ও ভয়ভীতি দেখানো হয়েছে। আমি বলতে চাই ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর আজ থেকে, এখন থেকে নাটোরের মাটিতে কোন অন্যায়, সন্ত্রাস-চাঁদাবাজি পুকুর খননের নামে মাটি বিক্রি বন্ধ করতে হবে এসব অন্যায় কাজের স্থান আমি হতে দেব না।
অপরাধী আমার বাবা, ভাই-ভাতিজা এমনি বিএপির যেই হোক. কাউকে প্রশ্রয় দেয়া হবে না। আমি জানি, কারা এসব কর্মকান্ডর সাথে জরিত। আমি চার বারের এমপি-মন্ত্রী ছিলাম, আমার সাথে জামায়াতের নেতা ইউনুস আলী যে ভোট করেছেন. তিনি ত্রিশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে। আমার আশা ছিল এই ভাটোর ব্যাবধান এক থেকে দেড় লক্ষ হবে কিন্তু তা হয় নাই।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি আপনাদের সহযোগিতা চাই। অন্যায়কারী আমার দলের লোক হোক আর আমার ফ্যামিলির লোক হোক, আমি জীবনে কখনো অন্যের কাছে মাথা নত করি না। আগামী পাঁচ বছর আমি নাটোরের মানুষের দায়িত্ব নিতে চাই। নাটোরে কোনো মাদক,কোনো জুয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমিদখল কোনো ধরনের অন্যায় হতে দেওয়া হবে না।
তিনি বলেন, পুকুর কাটার নাম দিয়ে প্রতিদিন বিভিন্ন জায়গায় বিএনপির লোকের, বিভিন্ন দলের নাম দিয়ে, আমাদের নাম ভাঙ্গিয়ে যে জবরদখল চলছে সবকিছু বন্ধ করতে হবে। পরিবেশ মন্ত্রণালয়ে টেলিফোন করেছি, তাকে বলেছি ইমিডিয়েট আপনারা চিঠি পাঠিয়ে ডিসি সাহেবদেরকে দিয়ে এগুলো বন্ধ করেন। একটা শান্তির নাটোর উপহার দিবো এটা আমার প্রতিজ্ঞা।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ার ইসলাম আনু, নাটোর-৪ গুরুদাসপুর বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ. নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ ইফতে খায়ের আলমসহ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও বিএনপি জামাত সহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।