বদলগাছীতে অল্পের জন্য বাঁচল আনসার সদস্যরা
নওগড়াঁর বদলগাছী রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে অসময়ে সৃষ্ট কাল বৈশাখী ঝড়ে লন্ড ভন্ড হয়ে পড়েছে এলকা। বাড়িঘর ,গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে এলাকা ঘুরে দেখা যায় উপজেলা পরিষদে ইউএনওর দেহরক্ষি আনসার সদস্য কোয়ার্টারের পুরাতন বড় একটি আমগাছ ভেঙ্গে পড়ে কোয়ার্টার ভেঙ্গে যায়। এ সময় আনসার সদস্যরা কোয়ার্টারের ভিতরেই ছিল। দুই জন সদস্য আঘাতপ্রাপ্ত হয়ে। ঝড়ে গ্রামে মানুষের বাড়িঘরের টিনের ছাউনি উড়ে যায়। শত শত গাছপালা ভেঙ্গে পড়েছে। ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে কলা বাগানের। উপজেলা কৃষি অফিস জানায় ৯৩ হেক্টর কলা বাগানের গাছ ভেঙ্গে লন্ডভন্ড পড়েছে। ক্ষতি হয়েছে ভোট্টা ও গম ক্ষেতের।
খবর পেয়ে নওগাঁ জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ রাশেকুর রহমান উপজেলা পরিষদে ভেঙ্গে পড়া আনসার কোয়ার্টার পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদী চৌধুরী টিপু, পিআইও মোঃ মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো, শাহিনুল ইসলাম, চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, এ কে এম রেজাউল করিম পল্টন প্রমুখ।