সোমবার, জুন ২২, ২০২৬

বড়াইগ্রাম পৌরসভায় ইদ উপলক্ষে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা বিতরণ

বড়াইগ্রাম প্রতিনিধি ১৬ মার্চ ২০২৬ ১০:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম প্রতিনিধি ১৬ মার্চ ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
বড়াইগ্রাম পৌরসভায় ইদ উপলক্ষে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা বিতরণ

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার নিজস্ব অর্থায়নে ইদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন মসজিদে দায়িত্বরত ৯৬ জন খতিব, ইমাম ও মুয়াজ্জিনের মাঝে সম্মানি ভাতা বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) পৌর মিলনায়তনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ প্রধান অতিথি হিসাবে ইমাম-মুয়াজ্জিনদের হাতে মোট ৮৪ হাজার টাকা তুলে দেন।


পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক মেয়র ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বিএনপি নেতা ঈমান আলী, উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, হিসাবরক্ষক ফিরোজুল ইসলাম, বড়াইগ্রাম পৌর ইমাম কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা আহমদুল্লাহ উপস্থিত ছিলেন। 


প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, বিএনপি সরকার গঠনের পরই ইমাম-মুয়াজ্জিনদের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে সরকারীভাবে মাসিক ভাতা দেয়ার উদ্যোগ হাতে নিয়েছে। তবে সরকারী উদ্যোগের বাইরে বড়াইগ্রাম পৌরসভা যেভাবে নিজস্ব তহবিল থেকে প্রতি ঈদে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিয়ে আসছে এটা খুবই ভাল উদ্যোগ। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমাজের সব পর্যায়ের মানুষদের উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ দেশ গড়তে চাই।