বাগমারায় বিএনপি নেতা রঞ্জু চেয়ারম্যানের পারিবারিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জুর পারিবারিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬মার্চ) একডালা ইদগাহ মাঠে এ আয়োজন করা হয়।
এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জুর ছোট ভাই মরহুম অধ্যাপক মকলেছুর রহমান মন্ডল এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শুভডাঙ্গা ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোশারফ হোসেন, তাহেরপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আলিম বাবু, বিএনপি নেতা সুলতান আহমেদ, শাহীন রেজা, জিল্লুর রহমান, রাশেদুল হক ফিরোজ, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা তাজ উদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিক, যুবদল নেতা আতিকুর রহমান জজ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহব্বত ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে গণিপুর ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার আশা ব্যক্ত করে সকলের কাছে দোয়া চেয়েছেন।