সোমবার, জুন ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের সদ্য নিয়োগ প্রাপ্ত জেলা প্রশাসক আবু ছালেহ মো, মুসা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৬ মার্চ ২০২৬ ১০:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৬ মার্চ ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের সদ্য নিয়োগ প্রাপ্ত জেলা প্রশাসক আবু ছালেহ মো, মুসা

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে পদায়ন করেছে সরকার। রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


আবু ছালেহ মো. মুসা জঙ্গী বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালক (উপসচিব)।

এর আগে, গত ১ মার্চ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদকে প্রত্যাহার করে সরকার। প্রত্যাহার করা উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।