সোমবার, জুন ২২, ২০২৬

যারা জনগণের সাথে খারাপ ব্যবহার করবে তারা বিএনপিতে থাকতে পারবে না : মোস্তাফিজুর রহমান এমপি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ১৭ মার্চ ২০২৬ ০২:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ১৭ মার্চ ২০২৬ ০২:১৫ অপরাহ্ন
যারা জনগণের সাথে খারাপ ব্যবহার করবে তারা বিএনপিতে থাকতে পারবে না : মোস্তাফিজুর রহমান এমপি

নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, যারা টাকার বিনিময়ে কার্ড বিতরণ করবে তারা বিএনপিতে থাকতে পারবে না, তাদেরকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে। গত সোমবার নওগাঁর পোরশা উপজেলা বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, জনগণের জন্য যা যা লাগবে আপনারা আমাকে বলবেন, আমি ব্যবস্থা করে দেব। পোরশা ও সাপাহার উপজেলা আমের জন্য বিখ্যাত। এ দুই উপজেলায় আমভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলার আশা ব্যক্ত করেন তিনি এবং সেই সাথে এই এলাকায় আমের জন্য হিমাগার তৈরি করার পরিকল্পনার কথাও জানান।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সিনিয়র সদস্য তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম। এসময় উপজেলা বিএনপির সাবেক  সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।