সোমবার, জুন ২২, ২০২৬

মোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

মোহনপুর প্রতিনিধি ১৭ মার্চ ২০২৬ ০৯:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মোহনপুর প্রতিনিধি ১৭ মার্চ ২০২৬ ০৯:৫১ অপরাহ্ন
মোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

মোহনপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। 


মঙ্গলবার (১৭ মার্চ) সকালে মোহনপুর থানা মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, থানা সদর মোড়ে বাকশিমইল ইউনিয়নের বারুইপাড়া গ্রামের শহর আলী সরকারের ছেলে কসাই আমজাদ হোসেন সরকার (৫৫) অসুস্থ একটি গরু জবাই করে মাংস বিক্রির জন্য নিয়ে আসেন। অসুস্থ গরুর মাংস বিক্রির বিষয়টি জানাজানি হলে মোহনপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের খাঁন ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাংসসহ কসাই আমজাদকে হেফাজতে নেয়। পরে মোহনপুর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল কর্মকর্তা ডা. খন্দকার সাগর আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রসিকিউটর হিসেবে মাংস পরীক্ষা করে অপরাধের বিষয়টি নিশ্চিত করেন।


এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা জানান, ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর ২৪ ধারায় মাংস ব্যবসায়ী আমজাদ হোসেন সরকারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।