মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের ইদ সামগ্রী বিতরণ
পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের ইদ সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ ) সকাল ৮ টাই ঘোরহাঙ্গা রেলগেট স্টেশন রোডের পাসে অস্থায়ী কার্যালয় ১৩১ জন সদস্যদের মাঝে ইদ সামগ্রী বিতরণ করেন রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দুলাল হোসেন ।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি শরিফুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্য গন।