পবার হরিয়ান ইউনিয়নে ৬০০ পরিবারের মাঝে ইদ উপহার বিতরণ
আসন্ন পবিত্র ইদুল ফিতর উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার ৬ নং হরিয়ান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নিম্নবিত্ত ও অসহায় ৬০০ পরিবারের মাঝে ইদ উপহার বিতরণ করা হয়েছে।
হরিয়ান ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা তরুণ সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. সালাউদ্দীন মাসুদ (রানা)-র সৌজন্যে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে সালাউদ্দীন মাসুদ রানা বলেন, পবিত্র ইদুল ফিতর আনন্দ ও ভাগাভাগির উৎসব। আমাদের প্রাণপ্রিয় হরিয়ান
ইউনিয়নবাসীর সাথে এই আনন্দ ভাগ করে নিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আগামী দিনেও আমি আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই।
সেমাই, চিনি ও আতব চাউলসহ ইদ সামগ্রী পেয়ে সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত। তারা বলেন, সালাউদ্দীন মাসুদ রানা সবসময়ই বিপদে-আপদে আমাদের পাশে থাকেন, আজকের এই উপহার আমাদের ইদের আনন্দকে পূর্ণতা দিয়েছে।
বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক সহকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।