মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৩৩ জন

সোনার দেশ ডেস্ক ১৮ মার্চ ২০২৬ ০২:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ১৮ মার্চ ২০২৬ ০২:০৫ অপরাহ্ন
নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৩৩ জন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ৩৩ জনকে আটক করা হয়েছে। 

মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১২ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।