মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

রজশাহীতে কখন কোথায় ইদের জামাত

নিজস্ব প্রতিবেদক ১৮ মার্চ ২০২৬ ১০:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৮ মার্চ ২০২৬ ১০:২৫ অপরাহ্ন
রজশাহীতে কখন কোথায় ইদের জামাত

রাজশাহী নগরীতে পবিত্র ঈইদুল ফিতরকে সামনে রেখে ঐতিহ্যবাহী হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ইদগাহ মাঠে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইদের প্রধান জামায়াত সকাল ৮টায় রাজশাহী কেন্দ্রীয় ইদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।


সরেজমিনে দেখা গেছে, ইদগাহে নামাজ আদায়ের জন্য জোর প্রস্তুতি চলছে। এরই মধ্যে মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতা, সমতলকরণ এবং মুসল্লিদের নামাজ আদায়ের উপযোগী করে তুলতে কাজ চলছে পুরোদমে। মুসল্লিদের সুবিধার্থে অজুখানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং অস্থায়ী টয়লেট স্থাপন করা হচ্ছে। পাশাপাশি টাঙানো হচ্ছে সামিয়ানা। তবে ওইদিন বৃষ্টি হলে ইদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শাহ্ মখদুম (রহ.) মাজার মসজিদে। সেখানেও রাখা হয়েছে প্রস্তুতি। এই জামাতে ইমামতি করবেন শাহমখদুম দরগাহ মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মোস্তাফিজুর রহমান কাসেমী। 


লোকনাথ স্কুল ময়দানে ঈদের জামাত হবে সকাল ৮ আটটায়। এতে ইমামতি করবেন মাওলানা কাওসার হোসাইন। রাবি কেন্দ্রীয় মসজিদে ইদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়,  ইমামতি করবেন রাবি কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা ফাহিম মাহমুদ। পোস্টাল কমপ্লেক্স ইদগাহ ময়দানে ইদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।  এই জামাতে ইমামতি করবেন রাবি আরবি বিভাগের অধ্যাপক মাও. আবু সালেহ মোহাম্মাদ তোহা।


নগরীর ছোট বনগ্রামে অবস্থিত জামেয়া রহমানিয়া মাদরসা মাঠে ইদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। ইমামতি করবেন মাদ্রাসার সিনিয়র মুফতি মাওলানা মাসউদুর রহমান। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে ইদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। একই সময় সকাল ৯টায় প্রধান জামাতে ইমামতি করবেন রাজশাহী কলেজ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মাও. মো. মাকছুদ উল্লাহ। আর সাহেববাজার জিরো পয়েন্ট বড় রাস্তায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়। টিকাপাড়া মহানগর ইদগাহ মাঠে ইদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। উপশহর ইদগাহ মাঠে সকাল সাড়ে সাতটায়। নগরীর শিরোইল স্কুল মাঠে ইদের জামাত হবে সকাল সাড়ে ৭টায়। 


ইসলামিক ফাউন্ডশেন জানিয়েছে, ইদগাহ কমিটি সময় নির্ধারণ করবে। তবে বেশিরভাগ ইদগাহে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ইদ জামাত অনুষ্ঠিত হবে। 


রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, ইদ ও রমজান উপলক্ষে নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় ইদগাহ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।


তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ট্রাফিক পুলিশের সংখ্যা প্রায় দ্বিগুণ করা হয়েছে। এছাড়া পটকা ফোটানো, মাদকদ্রব্য সেবন ও বিক্রি এবং কিছু দোকান বন্ধ রাখাসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।