সোমবার, জুন ২২, ২০২৬

অ্যাপোলো ইনফরমেশন সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক ১৮ মার্চ ২০২৬ ১০:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৮ মার্চ ২০২৬ ১০:২৬ অপরাহ্ন
অ্যাপোলো ইনফরমেশন সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল

অ্যাপোলো ইনফরমেনশন সেন্টার রাজশাহী শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ)  মহানগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 


আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর প্রচুর রোগী ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যান। তবে তাদের কাছে তথ্য না থাকায় ওখানে গিয়ে নানারকম অসুবিধায় পড়েন। এই সমস্যার সমাধানে ইনফরমেশন সেন্টার রাজশাহী বিভিন্ন পরিষেবা চালু করেছে। এর তত্বাবধান করছে অ্যাপোলো হাসপাতাল। এখান থেকে সেবা নিয়ে রোগীরা নির্বিঘিকে তাদের চিকিৎসা করাতে পারবেন। কমে আসবে ভোগান্তি। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অ্যাপোলো ইনফরমেশন সেন্টার রাজশাহীর প্রধান শেখ মোহাম্মদ আবু সাঈদ। এছাড়া ইফতার মাহফিলে রাজশাহী মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।