ঈশ্বরদীতে দুর্ঘটনার সাত দিন পর বৃদ্ধের মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনার ৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আসাদুজ্জামান সুজা (৬০) নামের এক বৃদ্ধের। বুধবার (১৮ মার্চ) উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল শহীদ পাড়া গ্রামে তার নিজ বাড়িতে মারা যান তিনি। সুজা বাঘইল শহীদ পাড়ার মৃত ওমেদ আলী মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, গত ১১ মার্চ বাঘইলে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন আসাদুজ্জামান সুজা, তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে রাজশাহী থেকে বাড়ি আনার পর ফের তিনি অসুস্থ হলে তাকে পাবনা জেনারেলর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়ি আসার পর বুধবার বাড়িতেই তিনি মারা যান।
নিহত আসাদুজ্জামান সুজার ভগ্নিপতি লালপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল করিম পরিবারের পক্ষ থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।