পত্নীতলায় শাড়ি বিতরণ করলেন এমপি
পবিত্র ইদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে শাড়ি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য এনামুল হক। বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২ টায় পত্নীতলা উপজেলায় নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণ ৪০০ শাড়ি বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ও নজিপুর পৌর জামায়াতে ইসলামী দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নওগাঁ-২ আসনে মোট ৭০০ পিস শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ধামইরহাট উপজেলাতে ৩০০ শাড়ি বিতরণ অনুষ্ঠিত হয়।