বাবা হত্যার বিচার চেয়ে ছেলের সংবাদ সম্মেলন
রাজশাহীর মোহনপুরে বাবার হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার ছেলে। সাঁকোয়া গ্রামে নিহত মুয়াজ্জিন আলাউদ্দিনের পরিবার এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বুধবার দুপুরে (১৮ মার্চ) সাঁকোয়া গ্রামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নিহত মুয়াজ্জিন আলাউদ্দিনের বড় ছেলে ওষুধ বিক্রেতা ইমরান আলী।
ইমরান আলী বলেন, চোখের সামনে আমার নিরীহ বাবাকে পেটানোর সময় মাটিতে লুটিয়ে পড়েন। যিনি সুদীর্ঘপ্রায় ৩০ বছর বিনা বেতনে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। এরপর বাবাকে উঠিয়ে দেখি আর নাই। মনকে বুঝাতে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা দেন। এভাবে চোখের সামনে যে বাবা হারিয়েছেন সেই ব্যথা ভাল বুঝবেন।
এজন্য হত্যা মামলার আসামি পুলিশ না ধরে অন্যত্র সরে দাঁড়ায়। আসামিদের অবস্থান থেকে ফোন দিলে দেখছি বলে মুঠোফোনের সংযোগ কেটে দেন। আর আসামি না ধরেই এসে বলেন বিষয়টি দেখছি।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন নিহত আলাউদ্দিনের স্ত্রী মরজিয়া বিবি, ছেলে ইমরানের স্ত্রী তাসলিমা ইমরান, ছোট ছেলে মাইনুল ইসলাম। এসময় তারা অভিযোগ করে বলেন, আমরা থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও পুলিশ আসামিদের ধরছে না। আমাদের এমপি ওই আসামিদের দিয়ে ইফতার অনুষ্ঠানে সেলফি তুলছেন। আসামিরা সেই ছবি আবার ফেসবুকে ভাইরাল করছেন। এসব কারণে আসামিরা উল্টো আমাদের পরিবারের লোকজনকে হুমকি দিচ্ছেন। এসব কারণে অপরাধিরা বেপরোয়া হয়ে উঠেছে। আসামি গ্রেফতার না হওয়ার বিষয়টি চরম দুঃখজনক। এজন্য তারা এ মামলার আসামিদের গ্রেফতারের জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ৭ মার্চ সন্ধ্যায় মোহনপুর উপজেলার সাঁকোয়া গ্রামে ইদুল ফিতরের নামাজ পড়ানোর ইমাম নির্বাচন কেন্দ্রিক গ্রামবাসীদের নিয়ে বৈঠকে দুপক্ষের মধ্যে মারামারির সময় মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুর ঘটনা রাজনৈতিক ঘটনায় রূপ নেয়।