সোমবার, জুন ২২, ২০২৬

জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারে ইদ উপহার

বগুড়া প্রতিনিধি ১৮ মার্চ ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ১৮ মার্চ ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারে ইদ উপহার

বগুড়ায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের পরিবারের মাঝে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় তাদের প্রতি ইদের শুভেচ্ছা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।


বুধবার (১৮ মার্চ) বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব উপহার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। তিনি বীর পুলিশ সদস্যদের পরিবারের খোঁজখবর নেন এবং আইজিপি প্রেরিত শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।


অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, কর্তব্যরত অবস্থায় শহীদ পুলিশ সদস্যদের আত্মত্যাগ জাতির জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। তাদের পরিবারের কল্যাণে বগুড়া জেলা পুলিশ সবসময় সহমর্মিতার সাথে পাশে থাকবে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এসব বীর সদস্যদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, আতোয়ার রহমান, হোসাইন মুহাম্মদ রায়হানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।