মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী, তবে ইদের দিন সেখানেই শুভেচ্ছা বিনিময়

সোনার দেশ ডেস্ক ১৯ মার্চ ২০২৬ ০২:০৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৯ মার্চ ২০২৬ ০২:০৯ অপরাহ্ন
আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী, তবে ইদের দিন সেখানেই শুভেচ্ছা বিনিময়

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী, তবে ইদের দিন সেখানেই শুভেচ্ছা বিনিময়

বিশেষ কোনো দাপ্তরিক বা রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান।


রাজধানীর গুলশানের নিজ বাসভবনে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। তবে পবিত্র ইদুল ফিতরের দিন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে যমুনাতেই শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।


বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, পবিত্র ইদের দিন সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ইদের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করবেন।


নামাজ শেষে সকাল ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে তিনি পবিত্র ইদের শুভেচ্ছা বিনিময় করবেন।


সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান যমুনায় উঠবেন কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল।


তবে অতিরিক্ত প্রেস সচিব নিশ্চিত করেন যে, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আপাতত তিনি যমুনায় থাকছেন না। গুলশানের বাসভবন থেকেই তিনি দৈনন্দিন কাজ পরিচালনা করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।


তথ্যসূত্রধ বাংলানিউজ