মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

এম এ আলম বাবলু,পার্বতীপুর প্রতিনিধি: ১৯ মার্চ ২০২৬ ০৭:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
এম এ আলম বাবলু,পার্বতীপুর প্রতিনিধি: ১৯ মার্চ ২০২৬ ০৭:২৮ অপরাহ্ন
পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

দিনাজপুরের পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। বৃহস্পতিবার (১৮ই মার্চ) দুপুরে পার্বতীপুর  ওয়েলফেয়ার এসোসিয়েশন পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।


এ সময় শতাধিক পরিবারের মাঝে ১০তম বার্ষিক ঈদ উপহার সামগ্রী হিসেবে নতুন কাপড়,পাঞ্জাবি,শাড়ি, পোলাও চাল,তেল, চিনি, লাচ্ছা সেমাই ও প্যাকেট দুধ বিতরণ করা হয়।


যাদের সহযোগিতা ও অংশগ্রহনে ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন করা হয় তাঁদের সকলকে পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।  পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন সবসময় মানুষের পাশে ছিল আছে এবং ভবিষ্যৎও থাকবে বলে আসাবাদ ব্যক্ত করেন এসোসিয়েশনের পরিচালক এ টি এম তারিকুল আলম।