শিবগঞ্জে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ইদুল ফিতর উপহারের নগদ অর্থ বিতরণ
ইদুল ফিতর উপলক্ষে প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে শিবগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শিবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা মো. কেরামত আলি।
বিশেষ অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির ও শিবগঞ্জ উপজেলা সহকারী সাধারণ সম্সপাদক সহকারী অধ্যাপক মাওলানা মো. দুরুল হোদা প্রমুখ।
উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩৩৩ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে জনপ্রতি তিন হাজার টাকা প্রদান করা হয়।