সোমবার, জুন ২২, ২০২৬

সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ শাড়ি থ্রি-পিস ও হাজী রুমাল বিতরণ

সাপাহার প্রতিনিধি: ১৯ মার্চ ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সাপাহার প্রতিনিধি: ১৯ মার্চ ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ন
সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ শাড়ি থ্রি-পিস ও হাজী রুমাল বিতরণ

নওগাঁর সাপাহারে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিব অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ, শাড়ি, থ্রি-পিস ও হাজী রুমাল বিতরণ করা হয়েছে। 


বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ -১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান (এমপি)। বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।


উপস্থিত ছিলেন, সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) আলেফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি আব্দুর রহমান কল্লোল, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সিনিয়র যুগ্ন-সম্পাদক বদিউজ্জামান স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাহার হোসেন, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব হাসান আলী প্রমুখ। 


এ সময় সাপাহার উপজেলার ৬ টি ইউনিয়নের ৩৯৫ জন উপকারভোগীর মাঝে শাড়ি ২০০ পিস, থ্রি-পিস ৩০ পিস, নগদ অর্থ ১৫০ জনের মধ্যে (জনপ্রতি ২০০০ টাকা করে মোট ৩ লক্ষ), হাজী রুমাল ১৫ পিস বিতরণ করা হয়।


প্রধান অতিথি বলেন, ইদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার সব সময় দরিদ্র জনগোষ্ঠীর পাশে রয়েছে। সরকার থেকে উপকারভোগীদের জন্য যেসব বরাদ্দ আসবে, তা যথাযথ নিয়মে সুষমভাবে বণ্টন করা হবে। এখানে কোনো রকম অনিয়ম বরদাস্ত করা হবে না।


এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।