সোমবার, জুন ২২, ২০২৬

পার্লামেন্টে সাংবাদিকদের মহার্ঘ ভাতা ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো : নাটোরে হুইপ দুলু

নাটোর প্রতিনিধি ১৯ মার্চ ২০২৬ ০৯:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১৯ মার্চ ২০২৬ ০৯:১৩ অপরাহ্ন
পার্লামেন্টে সাংবাদিকদের মহার্ঘ ভাতা ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো : নাটোরে হুইপ দুলু

নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাংবাদিকরা যুগ যুগ ধরে নির্যাতিত ও অবহেলিত হয়ে আসছেন। তাদের ত্যাগ-তিতিক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি দেশ বিশ্বমানচিত্রে এগিয়ে যায়। আজ এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই।


এই নাটোরের সাংবাদিকদের সাথে আমার পরিবারের রক্তের চেয়েও গভীর সম্পর্ক। 


তিনি বলেন, “পার্লামেন্টে সাংবাদিকদের মহার্ঘ ভাতা এবং নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য যা যা করা প্রয়োজন, একজন সংসদ সদস্য হিসেবে আমি তা করার সর্বোচ্চ চেষ্টা করবো।” 


বৃহস্পতিবার (বিকেলে) নাটোরে ইউনাইটেড প্রেসক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব এবং অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত.বিএনপি নেত্রী ও হুইপ দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, সাধারণ সম্পাদক এস এম কামাল, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সরকারি বেসরকারি দপ্তরের প্রধানসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


হুইপ দুলু আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সময়ের দাবি।


অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।