সোমবার, জুন ২২, ২০২৬

ধামইরহাট উপজেলা সমিতির উদ্যোগে কোরআন শরীফ বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ২০ মার্চ ২০২৬ ০৫:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ২০ মার্চ ২০২৬ ০৫:৩০ অপরাহ্ন
ধামইরহাট উপজেলা সমিতির উদ্যোগে কোরআন শরীফ বিতরণ

নওগাঁর ধামইরহাটে রাজধানী ঢাকায় বসবাসরতদের প্রাণের সংগঠন, ‘ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতি’র উদ্যোগে পবিত্র কোরআন শরীফ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টায় ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার স্মার্ট ক্যাম্পাসে উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ১৫০টি কোরআন শরীফ ও দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন নওগাঁ-২ আসনের জামায়াতের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। 


‘ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতি’র সভাপতি সামসুজ্জোহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী মোর্শেদ বাবুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান জুয়েল, আইডিয়াল মাদ্রাসার চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম, পরিচালক প্রশাসন আবু বকর সিদ্দিক, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জনি, অর্থ সম্পাদক ইলিয়াস হুসাইন, সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাংকার আবু তাহের প্রমুখ।


‘ঢাকাস্থ-ধামইরহাট উপজেলা সমিতি’র সভাপতি সামসুজ্জোহা বলেন, ‘সমিতির পক্ষ থেকে পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে ১৫০ পিস পবিত্র কোরআন শরীফ উপজেলার বিভিন্ন মসজিও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৩ জন দুস্থকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতে সমিতির পক্ষ থেকে আরও বড় পরিসরে এবং ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে।’