মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পুঠিয়ায় হেরোইনসহ মাদক কারবারিকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২০ মার্চ ২০২৬ ০৫:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২০ মার্চ ২০২৬ ০৫:৪০ অপরাহ্ন
পুঠিয়ায় হেরোইনসহ মাদক কারবারিকে গ্রেফতার

র‌্যাব-৫, সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল (১৯ মার্চ) সন্ধ্যা ৬:১০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বেলপুকুর বাইপাস রেলগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি রায়হান আলী (৪৫ কে গ্রেফতার করেছে। ধৃত মাদক কারবারির দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট হতে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারী মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল।

মাদক কারবারীর বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।