রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে নৌকাসহ মাদকদ্রব্য জব্দ
বৃহস্পতিবার (১৯ মার্চ) ৮:৩০ ঘটিকার শাহাপুর বিওপি’র আভিযানিক দল কাঁটাখালি থানার পদ্মা নদীর মিডিল চর এলাকায় অভিযান চালিয়ে ৪৬ বোতল ঊঝকটঋ সিরাপ জব্দ করতে সক্ষম হয়। এ সময় মাদক চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও ইঞ্জিন চালিত নৌকাটি কাঁটাখালি থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এছাড়াও একই তারিখ আনুমানিক ১০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ প্রেমতলী বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানার ফরাদপুর ফরেস্ট বাগান এলাকায় অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়। এ সময় মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।