মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ইদে ঘরমুখো ট্রেন যাত্রীদের সহায়তা কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

সংবাদ বিজ্ঞপ্তি ২০ মার্চ ২০২৬ ০৭:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২০ মার্চ ২০২৬ ০৭:৫৩ অপরাহ্ন
ইদে ঘরমুখো ট্রেন যাত্রীদের সহায়তা কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

পবিত্র ইদুল ফিতর উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ঘরমুখো ট্রেন যাত্রীদের সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২টায় রাজশাহী রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।


উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, ইদে ঘরমুখো ট্রেন যাত্রীদের সহায়তায় পাশে থাকার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নাগরিক সেবার অংশ হিসেবে এটি পাইলট কর্মসূচি। যাত্রীদের ল্যাগেজ, আসবাবপত্র বহন কাজের সহায়তায় রেল কর্মীদের পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহায়তা করা হবে।


২০ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রতিদিন ৩টি শিফটে ২৪ ঘণ্টা সিটি কর্পোরেশনের ১২ জন করে ৩৬ জন শ্রমিক নিয়োজিত থাকবে। রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনে আগত যাত্রীদের ল্যাগেজ, আসবাবপত্র বহন, যেকোন ধরনের হয়রানি প্রতিরোধ সহ যাত্রীসেবায় রেলকর্মীদের পাশাপাশি সিটি কর্পোরেশন কর্মীরা নিয়োজিত থাকবে। এ বিষয়ে রেল কর্তৃপক্ষ, রেল পুলিশ সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


রাসিক প্রশাসক আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমাণে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে আমাকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাব। এ নগরীর উন্নয়নে আমি প্রশাসক হিসেবে নয়; সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই। দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছি। আপনাদের সকলের সহযোগিতায় রাজশাহীকে আরো উন্নত তিলোত্তমা নগরীতে পরিণত করব ইনশাল্লাহ।


উদ্বোধন শেষে রাসিক প্রশাসক রেলওয়ে প্লাটফরমে আগত ট্রেনের যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন।


অরাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল আহসান।


অনুষ্ঠানে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জনি, চন্দ্রিমা থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম রঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রেলওয়ে শ্রমিক দলের ওপেন সভাপতি মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, বুকিং হেড আব্দুল মোমিন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) শাহরিয়ার জিতু, স্থানীয় নেতৃবন্দ প্রমুখ উপস্থিত ছিলেন ।