সোমবার, জুন ২২, ২০২৬

বাঘায় কলেজ শাখা ছাত্রদল সভাপতি ছুরিকাহত

বাঘা প্রতিনিধি ২২ মার্চ ২০২৬ ১২:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ২২ মার্চ ২০২৬ ১২:১৩ অপরাহ্ন
বাঘায় কলেজ শাখা ছাত্রদল সভাপতি ছুরিকাহত

রাজশাহী বাঘায় রিদুয়ান আহম্মেদ রানা নামের এক ছাত্রদল নেতা ছুরিকাঘাতে আহত হয়েছে। ইদের দিন শনিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 


রিদুয়ান আহম্মেদ রানা (১৮) বাউসা ভোকেশনাল অ্যান্ড বিএম কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ও বাউসা মাঝপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম মুন্টু মিয়ার ছেলে।


এ ঘটনায় আহত রানার বাবা জাহাঙ্গীর আলম মুন্টু মিয়া বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।


জানা গেছে, রিদুয়ান আহম্মেদ রানা বাউসা মাঝপাড়া মোড়ে বসেছিলেন, এ সময় একই গ্রামের সাঈদ হোসেন (১৯) নামের এক যুবক এসে কোন কারণ ছাড়াই তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সাঈদ হোসেন উত্তেজিত হয়ে রিদুয়ান আহম্মেদ রানার ঘাড়ে ও হাতে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাঈদ হোসেন একই মাঝপাড়া গ্রামের সাজেদুর রহমানের ছেলে।


এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল  বলেন, এ ঘটনায় অভিযুক্ত সাঈদ হোসেনকে গ্রেফতার করে থানা আনা হয়েছে।