মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট, গ্রেপ্তার ১

সোনার দেশ ডেস্ক ২২ মার্চ ২০২৬ ০১:৪২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২২ মার্চ ২০২৬ ০১:৪২ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট প্রকাশ করে প্রতারণার অভিযোগে ড. আরিফ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


রোববার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।


তিনি জানান, নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় দিয়ে ভুয়া গেজেট প্রকাশের মাধ্যমে প্রতারণা করে আসছিলেন ওই ব্যক্তি। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


ঘটনার বিস্তারিত তথ্য জানাতে রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।


তথ্যসূত্র: বাংলানিউজ