সোমবার, জুন ২২, ২০২৬

মোহনপুরে ছুরিকাঘাতে তরুণ নিহত

মোহনপুর প্রতিনিধি ২২ মার্চ ২০২৬ ০৭:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মোহনপুর প্রতিনিধি ২২ মার্চ ২০২৬ ০৭:৫২ অপরাহ্ন
মোহনপুরে ছুরিকাঘাতে তরুণ নিহত

রাজশাহীর মোহনপুর উপজেলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) বিকেলে চারটার দিকে উপজেলার বেড়াবাড়ী দিঘির মোড়ে এ ঘটনা ঘটে।


নিহত ওই তরুণের নাম সাব্বির (২১)। সে বেড়াবাড়ী গ্রামের আলমগীরের ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, প্রভাবশালী এক চেয়ারম্যানের ছেলে প্রকাশ্যে সাব্বিরকে ছুরিকাঘাত করেছে। এর সঙ্গে আরও একজন ছিল। এদের সঙ্গে আগে থেকে শত্রুতা ছিল।    


পুলিশ জানায়, বিকেলে দিঘির মোড়ে আড্ডা দিচ্ছিলেন সাব্বির। এসময় কয়েকজন এসে তাকে ডেকে নিয়ে যায়। এরপর তার উপর হামলা চালানো হয়। হামলার এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয়। 


পরিবারের সদস্যরা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রামেক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সন্ধ্যায় ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করে। 


মোহনপুর থানার উপপরির্দশক (এসআই) মোদাসসের হোসেন খাঁন জানান, নিহত সাব্বিরের মরদেহ রামেক হাসপাতালে রাখা হয়েছে। সাব্বিরের ময়নাতদন্ত করা হয়। পরিবারের কেউ থানায় মামলা করেননি। ঘটনার পর থেকে অভিযুক্তরা পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।